Saturday, April 18, 2026

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘পিংক অক্টোবর’ পালন মোহনবাগানের 

Date:

Share post:

ক্যান্সার (Cancer) মানেই মৃত্যু নয় কিছু ক্যান্সার অবশ্যই নিরাময়যোগ্য। শুধু প্রয়োজন সচেতনতা আর সঠিক সময় সঠিক চিকিৎসা।বেঁচে থাকার জন্য ঘরে বাইরে কঠিন লড়াই, তবে শরীরের ভেতরে প্রত্যেক দিন বাড়তে থাকা কর্কট রোগের সংক্রমণের যুদ্ধ যেন সবকিছুকে ছাপিয়ে যায়। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তদের জীবনকাহিনী শুনে-দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। ক্যান্সারের যন্ত্রণা কঠিন ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের মতো রোগ সারিয়ে তোলা সম্ভব। তাই সেই সচেতনতা বাড়াতে ‘উইন ওভার ব্রেস্ট ক্যানসার’ (Win over Breast cancer)বার্তা সামনে রেখে গোটা বিশ্বে ‘পিংক অক্টোবর’ (Pink October) পালন করা হচ্ছে।

এই মহান উদ্যোগে ময়দানের প্রথম ক্লাব হিসেবে শামিল হল মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুন তাঁবু সাজিয়ে দেওয়া হয়েছে গোলাপি আলোয়। অক্টোবর মাসের শেষ চারদিন ক্লাবে পালিত হবে ‘পিংক অক্টোবর’ (Pink October)।

আইএফএ শিল্ড জয়ের আনন্দে একদিকে যখন পালতোলা নৌকার সমর্থকদের মনে খুশির জোয়ার, অন্যদিকে আবার সুপার কাপের লড়াইয়েও প্রতি মুহূর্তে নজর থাকছে। এসবের মাঝেও মানবিকতার উদাহরণ তৈরি করতে এতটুকু ভুল হল না শতাব্দি প্রাচীন ভারতীয় ফুটবল ক্লাবের। ব্রেস্ট ক্যান্সার যে নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়া এবং ক্যান্সারকে হারিয়ে জনরা সুস্থ হয়েছেন, তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এই ‘পিংকি অক্টোবর’ পালন করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে এই কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। সেইমতো মোহনবাগান ক্লাব, তাঁবু ,লন সেজে উঠেছে গোলাপি আলোর সাজে।

দেশে-বিদেশে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও কোনও ভারতীয় ক্লাবের মধ্যে থেকে সম্ভবত প্রথমবার এই কাজ করে দেখিয়েছে সবুজ মেরুন দল। কলকাতা ময়দানেও এই উদ্যোগ প্রথম। প্রিয় দলের এই উদ্যোগে খুশি সমর্থক থেকে ক্রীড়াপ্রেমীরা। চিকিৎসকরাও সাধুবাদ জানিয়েছেন।

 

Related articles

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...

অস্কার মঞ্চে শাহরুখ ম্যাজিক! “নিজেকে রাজা মনে হচ্ছে”, মন্তব্য কিং খানের 

ভারতীয় সিনে জগতের রোমান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan) এবার বিশ্বের বিনোদন দরবারেও সম্মানিত। মুক্তির ১৭ বছর পর...