Saturday, February 7, 2026

চাষাপাড়ার বুড়িমা পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাসে মুখর কৃষ্ণনগর

Date:

Share post:

প্রযুক্তি আর ভক্তির মেলবন্ধনে এবার এক নতুন অধ্যায় রচনা হল কৃষ্ণনগরের চাষাপাড়ায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমার পুজো। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ল স্থানীয় বাসিন্দারা।

বিকেল পাঁচটার কিছু পরেই বড় পর্দায় মুখ্যমন্ত্রীর ছবি ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই উলুধ্বনি, শঙ্খধ্বনি আর করতালিতে মুখরিত হয়ে ওঠে বুড়িমা তলা। উপস্থিত ভক্তদের উচ্ছ্বাসে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে কলকাতা থেকে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বুড়িমা তলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, পাশাপাশি অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরাও।

প্রায় এক ঘণ্টা আগে থেকেই প্রশাসনের শীর্ষ কর্তারা বুড়িমা তলায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন দেখার জন্য এলাকাবাসীরা সকাল থেকেই জমায়েত হন। সবার চোখে মুখে ছিল আনন্দ ও গর্বের ছাপ। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আজ রাজ্যের প্রতিটি জেলা উন্নয়নের পথে। জগদ্ধাত্রী পুজো আমাদের সংস্কৃতির অংশ, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের অনুপ্রেরণা।” চাষাপাড়ার বুড়িমা পুজো প্রতি বছরই রাজ্যজুড়ে আলোচনায় থাকে। এবছর মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন সেই ঐতিহ্যে যোগ করল আরও এক নতুন মাত্রা।

আরও পড়ুন – গরুমারা ও চাপরামারির ইকো সেনসিটিভ জোনে নজরদারি কমিটি গঠন রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...

সিলেবাস শেষ হয়নি! এক মাস পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

সিলেবাস শেষ না হওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল...

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন...

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা।...