এনার্জি কমেছে, আর ভোটে লড়তে চান না চিরঞ্জিত!

বারাসতের তিনবারের বিধায়ক। সামনে চতুর্থবারের হাতছানি। তাও এবারের বিধানসভা নির্বাচনে লড়তে চান না তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chatterjee)। কারণ? ভোটের আগে এই সরকারের শেষ অধিবেশনের শেষদিনে চিরঞ্জিত বিধানসভায় জানালেন, ”যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা ছিল, তা কমেছে। তাই আর দাঁড়াতে চাই না।”
Sponsored

২০১১-এ প্রথম মা-মাটি-মানুষের সরকারের সময় থেকেই বারাসতের (Barasat) বিধায়ক চিরঞ্জিত (Chiranjit Chatterjee)। কিন্তু এবারে বিধানসভা ভোটে আর প্রার্থী হতে চান না তিনি। শনিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ”যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা ছিল, তা কমেছে। তাই আর দাঁড়াতে চাই না।” তাহলে কি তাঁকে দেখা যাবে না ছাব্বিশের নির্বাচনে? চিরঞ্জিত বলেন, ”আমার তিনবার বিধায়ক হওয়া হয়ে গিয়েছে। এবার চতুর্থবার। কিন্তু এখন আমা মনে হচ্ছে, আমার যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা ছিল, সেটা কমছে। আমি অত জোরে আর দৌড়তে পারি না। সিনেমায় আর ফাইট করতে পারি না। ফলে ছবিতেও ভূমিকা পালটে যাচ্ছে। সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। রাজনীতি যেহেতু খুব পরিশ্রমের জায়গা, বড় কাজের জায়গা। সেটা আমি প্রায় করতে পারি না। তাই এখানে যদি আর না থাকি, ভালো হয়।”
তাহলে কী দলনেত্রী বললেও তিনি প্রার্থী হবেন না? উত্তরে চিরঞ্জিত বলেন, ”উনি তো দূরদর্শিনী, তাঁকে কি অস্বীকার করা যায়? মনে হয় যায় না। আমি অনুরোধ করতে পারি। তবে তিনি খুব ভালো বোঝেন, কাকে প্রয়োজন, কতটুকু প্রয়োজন।”
এর আগেও চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতি থেকে সরে দাঁড়িতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূল (TMC) সুপ্রিমো মমত বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় ২০২১-এর নির্বাচনে লড়েন। এবং জেতেন। এর আগে ঘাটালের সাংসদ দেবও লোকসভা নির্বাচনে লড়তে চাননি। শর্ত দিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথ ধরলে তবেই তিনি সাংসদ হবে। তাঁর আর্জি মেনে নেন মমতা-অভিষেক। সাংসদ হন দেব। এখন চিরঞ্জিতকেই আবার মমতা বারাসতে প্রার্থী করতে চান কি না সেটাই দেখার।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
