Wednesday, June 10, 2026

চিন-রাশিয়াকে টক্কর! ফের আমেরিকাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের   

Date:

Share post:

আমেরিকায় ফের শুরু হচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা (Nuclear weapon test in America) । প্রায় তিন যুগ ধরে স্থগিত ছিল আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষা। তা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সতর্কবার্তা অমান্য করে মস্কো একটি পারমাণবিক-চালিত ডুবো ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে, একথা বলার পর এই পদক্ষেপ নিলেন ট্রাম্প (Donald Trump)।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ‘অবিলম্বে’ ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে। ট্রাম্প বলেন, রাশিয়া এবং চিনের পারমাণবিক কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ মহল। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তিনি অস্ত্রের সম্পূর্ণ আপডেট এবং সংস্কারের জন্য তাঁর নিজস্ব প্রচেষ্টার প্রশংসা করেছেন।

পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে, এবং চিন তৃতীয় স্থানে রয়েছে, কিন্তু পাঁচ বছরের মধ্যে সমান হবে।” ট্রাম্প পারমাণবিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, তবে “প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে” বলে উল্লেখ করেছেন। তবে পেন্টাগণ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...