Sunday, May 3, 2026

গোল্ড কাপে চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার, দলকে শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

ভারতীয় ফুটবল মানচিত্রে উল্কার গতিতে উত্থান হয়েছে ডায়মন্ড হারবারের(DHFC)। এবার তাদের ট্রফি ক্যাবিনেটে ঢুকল ঐতিহ্যশালী গোল্ড কাপে(Gold Cup)। সুপার কাপের আবহেই   শিলং লাজংকে হারিয়ে গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে জয়ী হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)ক্লাব।

ফাইনাল ম্যাচে গোল করলেন  জবি জাস্টিন এবং ব্রাইট। গোটা প্রতিযোগিতায় দাপটের সঙ্গে পারফরম্যান্স করেছে কিবু ভিকুনার দল। অসমের দুলিয়াজন নেহেরু ময়দানে আয়োজিত ফাইনালেও তার ব্যতিক্রম হল না। দল চ্যাম্পিয়ন হওয়ারই অভিনন্দন বার্তা্ এল খোদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘অয়েল ইন্ডিয়া গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে দল। ডায়মন্ড হারবার এফসির জন্য এটা গর্বের মুহূর্ত। শিলং লাজং এফসির বিরুদ্ধে আমরা দাপটের সঙ্গে জয় পেয়েছি। শৃঙ্খলা, দৃঢ়তা এবং দলের দক্ষতাই ফুটে উঠেছে এই পারফরম্যান্সে। এই অসাধারণ কৃতিত্বের জন্য ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই। এই জয় আমাদের দলগত যাত্রায় আরও একটি মাইলফলক। দমদার হারবার!’

 

Related articles

কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন

রাজস্থানের (Rajsthan) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূ ধূ মরুভূমি, উটের সারি আর রঙ-বেরঙের শাড়ি পাগড়ি পরা...

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...