Sunday, May 3, 2026

৪৫ এসে থামলেন, টেনিসকে বিদায় বোপান্নার, জানালেন আগামীর পরিকল্পনাও

Date:

Share post:

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার(Rohan Bopanna)। ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ। দুই দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ৪৫ বছর বয়সে এসে পেশাদার টেনিকে বিদায় জানালেন বোপান্না।৪৫ বছর বয়সি টেনিস তারকা বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও শক্তিশালী হয়েছেন।

সমাজ মাধ্যমে নিজের বিদায়ী বার্তায় দার্শনিকদের মতোই বোপান্না লিখেছেন, “বিদায়, তবে এটাই শেষ নয়।অবিস্মরণীয় ২০টা বছর কাটানোর পর চলে যাওয়ার সময় এসে গিয়েছে। ভারতের কুর্গের একটা ছোট শহর থেকে উঠে এসেছি। সার্ভিসের জোর বাড়াতে কাঠ কাটা, স্ট্যামিনা বাড়াতে কফির বাগানে দৌড়নো থেকে বিশ্বের সেরা কোর্টে আলোর নীচে খেলতে নামা— পুরো যাত্রাটা বিশ্বাসই হচ্ছে না।জীবনের অর্থ যে জিনিসটা খুঁজে দিয়েছে তাকে কী করে বিদায় জানাবেন আপনি?  ”

অবসরের পরও টেনিস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছেন না ভা্রতীয় টেনিস তারকা। আগামী দিনে যে কোচিংয়ে আসবেন সেই বার্তাও দিয়ে রাখলেন। । বোপান্না লিখেছেন, “ছোট শহর থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে চান। বোপান্না লেখেন, “এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। এখন আমার পালা ফিরিয়ে দেওয়ার। যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে, ছোট জায়গা থেকে শুরু মানেই সীমিত গন্তব্য নয়”।

২০০২ সালে ডেভিস কাপে তাঁর অভিষেক ঘটে। যদিও পেশাদার টেনিস জগতে তাঁর পদার্পণ পরের বছর। প্রায় দুই দশকের টেনিস কেরিয়ারে শেষ অধ্যায়টি রচিত হল প্যারিস মাস্টার্স ১০০০-এ। একাধিক সঙ্গে গ্র্যান্জ স্ল্যাম সঙ্গে পদ্মশ্রী, অর্জুনের মতো রাষ্ট্রীয় খেতাব আছে তাঁর ঝুলিতে।

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...