Saturday, May 16, 2026

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

Date:

Share post:

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যস্ত। এসবের মাঝেই খুন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ যার মধ্যে রয়েছেন মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং (Amant Singh) । রবিবার সকালে তাঁর গ্রেফতারির কথা প্রকাশে এসেছে। অনন্তর সঙ্গেই গ্রেফতার মণিকান্ত ঠাকুর (Manikant Thakur) এবং রঞ্জিত রাম (Ranjit Ram)।

মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন একসময়ের লালু ঘনিষ্ট দুলার। আরজেডির সক্রিয় কর্মী মৃত্যুতে রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। বৃহস্পতিবার অনন্ত সিং দাবি করেন, দুই গোষ্ঠীর ঝামেলায় জড়িয়ে দুলারচাঁদ যাদবের মৃত্যু হয়েছে। তাঁকে ‘অকারণে ফাঁসানো হচ্ছে’ বলেও দাবি করেছিলেন। ঘটনার দিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে গুলি লেগে মৃত্যু হয় দুলারের। অভিযুক্তদের গ্রেফতারি প্রসঙ্গে পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মোকামার জেডিইউ প্রার্থী এবং বর্তমান বিধায়ক নীলম দেবীর স্বামী অনন্ত সিং-এর সঙ্গেই মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রামকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...