Tuesday, March 10, 2026

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

Date:

Share post:

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহী দুষ্কৃতী গুলি (firing) চালিয়েছিল স্থানীয় ওই মহিলার উপর। ঘটনায় তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার (Haridebpur police station) পুলিশ।

সোমবার ভোর ৬.২০টা নাগাদ হরিদেবপুরের বাসিন্দা মৌসুমী হালদার নাবালিয়া পাড়া এলাকায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন। সেই সময় একটি বাইকে (motorbike) করে এক দুষ্কৃতী ঘটনাস্থলে এসে পরপর কয়েকটি গুলি চালায়। তার মধ্যে একটি গুলি (bullet) মহিলার পিঠে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন।

গুলি চলার ঘটনার সময় এলাকায় কিছু কাগজ কুড়ানি ছিলেন। তাঁরাই দ্রুত এসে মহিলাকে উদ্ধার করার চেষ্টা করেন। সেই সময় রাস্তায় থাকা স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। বেশ কিছুক্ষণ পর মহিলার ছেলে ঘটনাস্থলে এসে তাঁকে একটি গাড়ি করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীকালে মহিলার অবস্থা আরও খারাপ হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে গুলি চলার ঘটনা সাধারণ পাড়ার মধ্যে অত্যন্ত আতঙ্কের। প্রতিদিন সকালে ওই এলাকায় প্রাতঃভ্রমণকারীরা বেরোন। সেইসঙ্গে ওই রাস্তাতে স্কুলের গাড়ি ধরার জন্য অপেক্ষা করে স্কুল পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই অভিভাবকরা এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কে। ঘটনায় দুষ্কৃতীদের খোঁজ চালানোর পাশাপাশি গুলি চালানোর কারণ খুঁজছে পুলিশ।

spot_img

Related articles

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...