Wednesday, March 11, 2026

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

Date:

Share post:

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং রাতের দিকে তাপমাত্রার পারদ নামছে বেশ কয়েক ডিগ্রি। মঙ্গলবার কেমন  থাকবে আবহাওয়া(Weather)? তুলে ধরা হল  এই প্রতিবেদনে।

মঙ্গলবার সকালের দিকে কুয়াশা ছিল। ফলে তাপমাত্রার পারদ ২৫ এ নেমেছিল। তবে বেলার দিকে পারদ উপরের দিকে উঠবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা নামতে পারে। এখন যা তাপমাত্রা, তা থেকে কমতে পারে প্রায় ৩ ডিগ্রি। তবে বৃহস্পতিবার থেকে ফের জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে রাজ্যে।

ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কাটতে না-কাটতে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ  অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। উত্তর ও দক্ষিণে মোটের উপর এখন আবহাওয়া থাকবে শুকনো। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে  দার্জিলিং এবং কালিম্পঙের দু’একটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আরও কোন জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে ভীষণভাবে। ইতিমধ্যেই রাতের দিকে দার্জিলিং কালিম্পঙের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১২-১৩ ডিগ্রির ঘরে।

 

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...