Friday, February 27, 2026

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

Date:

Share post:

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল কলকাতা হাই কোর্ট। পরপর দুই দিন একই সিদ্ধান্তে অটল থাকলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ।

এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। তাই মামলার শুনানি জরুরি ভিত্তিতে গ্রহণ করা প্রয়োজন। তবে বেঞ্চ জানায়, এই মুহূর্তে দ্রুত শুনানির প্রয়োজন নেই। মামলাটি আগামী সোমবার তালিকাভুক্ত হতে পারে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এসআইআর নিয়ে আরও একটি পৃথক মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলাটি শুনছেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। সুপ্রিম কোর্টে ওই মামলারও আগামী কয়েক দিনের মধ্যে শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

রাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া। এই সময়েই হাই কোর্টে মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হলেও, আদালত সেই আবেদন গ্রহণ করেনি। এর ফলে এখন রাজ্যের এসআইআর প্রক্রিয়া আপাতত নিরবচ্ছিন্নভাবেই চলবে বলে প্রশাসনিক মহলের অনুমান।

আরও পড়ুন – ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আমি সৎ: আবগারি দুর্নীতি মামলায় ক্লিনচিট পেয়ে চোখে জল কেজরির

আবগারি মামলার রায়ের পরেই কেঁদে ফেললেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রায় দু’বছর পর আদালতে সম্পূর্ণ বেকসুর খালাস পাওয়ার...

ইডেনের দর্শদকদের জন্য সুখবর, ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

আগামী রবিবার ইডেনে(Eden) ওয়েস্ট ইন্ডিজের (West indies)বিরুদ্ধে সুপার আটের শেষ ম্যাচে নামবে ভারত। ভারতীয় বোলারদের জন্য কঠিন পরীক্ষা...

বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া! দিল্লি আবগারি মামলায় CBI-কে ভর্ৎসনা আদালতের

বিজেপির প্ল্যান আরও একবার ভেস্তে গেল। সিবিআই দিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) নাম বদনাম করা তো গেলই...

ভয়ঙ্কর ভূমিকম্প কলকাতায়, তীব্র আতঙ্ক মানুষের মধ্যে

তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা(Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ৫৫.৮ মাইল গভীরে ছিল ভূ-কম্পনের উৎসস্থল।...