Friday, June 26, 2026

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

Date:

Share post:

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল স্পষ্ট বিভাজন। শান্তনু ঠাকুরের সংগঠন থেকে পৃথক হয়ে নতুন কমিটি গঠন করলেন তাঁর দাদা, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ফলে ঠাকুর পরিবারে ভাঙন আরও স্পষ্ট হল বলেই রাজনৈতিক মহলের মত।

এর আগে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ নামে দুটি সংগঠন চালু ছিল— একটির নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, অন্যটির শীর্ষে ছিলেন শান্তনু ও সুব্রত। প্রতিবছর রাস উৎসবের সময় সংগঠনের কমিটি পুনর্গঠন হয়। তবে এ বছর একই নাম ও একই রেজিস্ট্রেশনে তৃতীয় সংগঠন তৈরির ঘোষণা করেছেন সুব্রত।

নতুন সংগঠনের প্রধান সেবায়েত করা হয়েছে শান্তনু ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবি রানী ঠাকুরকে। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অসীম সরকার, অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদারসহ একাধিক বিজেপি বিধায়ক। এতে স্পষ্ট, রাজ্য বিজেপির অন্দরের আরেকটি ক্ষমতা-অক্ষ এবার ঠাকুরবাড়ির ভিতরেই সক্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া ভোটব্যাঙ্ককে ঘিরে টানাপোড়েন বহু দিন ধরেই আছে। কিন্তু এ বার সেই টানাপোড়েন সাংগঠনিক দ্বন্দ্ব থেকে পারিবারিক কোন্দলে গিয়ে ঠেকেছে। শান্তনু বিরোধী শিবির এখন সুব্রতের পক্ষে অবস্থান নেবে বলেই অনুমান। ঠাকুরবাড়ির একাংশের বক্তব্য, ক্ষমতা ও সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষেই এই ভাঙন। তবে শান্তনু শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিভাজন তৈরি করা হয়েছে। মতুয়া সমাজের ভোট যে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা নতুন নয়। এই ভাঙনের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে পড়তে চলেছে, এমনটা মনে করছে বিভিন্ন মহল।

আরও পড়ুন – দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...