Saturday, June 20, 2026

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

Date:

Share post:

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে শুরু হল নির্বাচনের বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া। সেই প্রথমদিনের কাজ শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন বলে জানালো নির্বাচন কমিশন (Election Commission)। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে যে ধরনের হিংসার তত্ত্ব খাঁড়া করার চেষ্টা করা হয়েছিল, তা যে কতটা রাজ্যের প্রতি কুৎসা, তা প্রমাণিত হল মঙ্গলবারই।

এসআইআর প্রক্রিয়া দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথমদিনের বিকালের পরে রাজ্যের তথ্য পেশ করে কমিশন দফতর থেকে জানানো হয়, রাজ্যে মোট ৮০,৬৮১ জন বিএলও (BLO) বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপের কাজ শুরু করেছেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন সব স্বীকৃত রাজনৈতিক দলের ৬৩ হাজারের বেশি বিএলএ (BLA)। ৩ নভেম্বরের আগেই রাজনৈতিক দলগুলি বিএলএ-দের নাম কমিশনের দফতরে জমা দিয়েছে।

আরও পড়ুন: ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

কমিশনের (Election Commission) পেশ করা তথ্য অনুসারে বাংলায় ৭,৬৬,৩৭,৫২৯ জন বাসিন্দার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন বিএলও-রা (BLO)। এর মধ্যে যাদের নাম ২০০২ সালের তালিকা অনুসারে রয়েছে তাঁরা ফর্ম ফিলাপ করে জমা দেবেন বিএলও-দের কাছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত ১৮ লক্ষের বেশি ভোটারের হাতে এই ফর্ম তুলে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানায় কমিশন।

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...