Friday, June 26, 2026

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

Date:

Share post:

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর দিলেন কিং খান। খুব তাড়াতাড়ি কলকাতা আসার কথাও বলেছেন তিনি। ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।” সেই শুভেচ্ছার উত্তর শাহরুখ দিলেন।

শুভেচ্ছার উত্তরে বাদশা লেখেন, ”মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।” শাহরুখ কলকাতায় আসবেন জেনেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। একটা সময়ে প্রতি বছর কলকাতা ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনে উপস্থিত থাকতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর ফেস্টিভালে দেখা যায়নি তাঁকে। তবে এই বার্তার পরেই দিন গোনা শুরু ভক্তদের। মনে করা হচ্ছে, নিজের আসন্ন ছবি ‘কিং’-এর প্রচারের জন্য কলকাতায় আসবেন শাহরুখ খান। বেশ কয়েক মাস ধরেই এই ছবি নিয়ে মেতে আছেন শাহরুখ। জন্মদিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন তিনি। এই ছবিতে শাহরুখের লুক নিয়েও ঝড় উঠেছে অনুরাগীদের মধ্যে।

উল্লেখ্য, ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন শাহরুখ। সেই সময়েও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন তিনি।

আরও পড়ুন – দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...