Saturday, May 16, 2026

পাইলটের পথে হল দেরি! তিন ঘন্টা পর উড়ল ইন্ডিগোর বিমান, প্রশ্নের মুখে পরিষেবা

Date:

Share post:

ফের প্রশ্নের মুখে ইন্ডিগোর(IndiGo) পরিষেবা! পাইলট দেরিতে আসায় নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা দিল ইন্ডিগোর বিমান। পুরো সময়টা বিমানেই বসে থাকতে হয় যাত্রীদের। ইতিমধ্যেই ইন্ডিগোর এক যাত্রীর ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। মুম্বইয়ের টার্মিনাল ২ থেকে রাজকোটগামী ইন্ডিগোর বিমান 6E 6133-এর এই ঘটনা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করছেন সেই যাত্রী। নিন্দায় সরব হয়েছে নেটপাড়া। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন পোস্টে।

এদিনের ঘটনায় যাত্রীরা অভিযোগ করেছেন বোর্ডিং শেষ হওয়ার পর সবাই দেখলেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমান ছাড়ছে না। দীর্ঘ সময় ধরে বিমানের ভেতরেই বসে থাকতে হয় তাঁদের। পরে জানানো হয়, ‘অপারেশনাল সমস্যা’-র কারণে দেরি হচ্ছে। প্রথমে বিমানের সময় সকাল ৭টা ৫৫ থেকে বদলে ৮টা ৪০ করা হয়, তারপর জানানো হয়, আরও ৪০ মিনিট অপেক্ষা করতে হবে।

এরপর কেবিন ক্রুরা যাত্রীদের জানান, পাইলট দেরিতে পৌঁছনোর ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। ক্যাপ্টেন উপস্থিত ছিলেন না বলেই বিমান ছাড়েনি। কিছুক্ষণ পর জানানো হয় সকাল সাড়ে ১০টায় বিমান ছাড়বে।

এরপরেই বিমান সংস্থার চূড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা। ইন্ডিগোর তরফে স্পষ্ট তথ্য, ভদ্রতা, দায়িত্ববোধ এর অভাব নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নজরে আসার পর IndiGo বিবৃতি দিয়ে জানায় অপ্রত্যাশিত কিছু সমস্যার জেরে ফ্লাইট দেরি হয়। অপেক্ষার সময় যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তারা। ভুক্তভোগী এক যাত্রী রিফান্ডের আবেদন করেছিলেন, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিনি টাকা ফেরত পাবেন।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...