Sunday, May 10, 2026

সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত OBC সংক্রান্ত মামলার শুনানি নয় কলকাতা হাই কোর্টে: নির্দেশ প্রধান বিচারপতির

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের OBC সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার, শুনানিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি বি আর গভাই (Chief Justice)৷ আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে হতে পারে এই মামলার পরবর্তী শুনানি৷

১৮ নভেম্বর কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ রাজ্যের তরফে এই বিষয়টির উল্লেখ করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল৷ তাঁর সওয়াল শুনে হাই কোর্টের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি বি আর গভাই৷

কপিল সিবালের সওয়াল শুনে প্রবল বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করছে, তারা কলকাতা হাই কোর্টের আদেশের উপরে স্থগিতাদেশও দিয়েছে, তার পরেও কি করে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করবে? সঙ্গে সঙ্গেই তিনি জানান, যতদিন না সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত হাই কোর্ট এই মামলার শুনানি করতে পারবে না। একইসঙ্গে প্রধান বিচারপতি গভাই আভাস দেন এই মামলার সুপ্রিম শুনানি স্থানান্তরিত করা হতে পারে অন্য বেঞ্চে৷ ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন গভাই৷ তার আগে সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ বাতিল মামলার শুনানি করা হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল৷

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...