Wednesday, May 13, 2026

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

Date:

Share post:

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানের পর শুক্রবার সকাল থেকে সিনেমা দেখার আনন্দ শহর জুড়ে।

আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ শিশির মঞ্চে আয়োজিত ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’। সঞ্চালনায় জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তথা KIFF-র চেয়ারপার্সন গৌতম ঘোষ (Gautam Ghosh), বক্তা ‘শোলে’ পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)।

কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) জন্মশতবর্ষ উপলক্ষে এবারে চলচ্চিত্র উৎসবে তাঁকে বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদনের আয়োজন করা হয়েছে। আজ সকাল ন’টায় নন্দন ১-এ (Nandan I) প্রদর্শিত হচ্ছে ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৩ সালের এই সিনেমাটিকে নতুন করে রিস্টোর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছটা থেকে রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে শিশির ভাদুড়ীর জীবনী অবলম্বনে তৈরি পরিচালক রেশমি মিত্রের ‘বড়বাবু’ (Barobabu)। রাধা স্টুডিওতে বিকেল চারটেতে দেখানো হবে সিনেমা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ‘দ্য সিক্রেট এজেন্ট’ (The Secret Agent, Director by Kleber Mendonca Filho)।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...