Wednesday, May 13, 2026

ক্যাপ্টেন হোক: রিচার সংবর্ধনায় প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী, বঙ্গভূষণ-ডিএসপি-র চাকরি-সহ একগুচ্ছ পুরস্কার

Date:

Share post:

উষ্ণ অভিনন্দন। আমি চাই একনম্বর (ক্যাপ্টেন) হোক রিচা। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনায় এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের তরফে সোনার মেয়ে রিচাকে বঙ্গভূষণ সম্মান দেওয়া হয়। রিচার হাতে রাজ্য পুলিশের DSP-র চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী। গলায় পরিয়ে দেন সোনার হার। শনিবার, ইডেন গার্ডেনস-এ রিচার সংবর্ধনায় CAB-র তরফে ৩৪ লক্ষ টাকা ও সোনার ব্যাট-বল দেওয়া হয়। 

এদিন রিচার সংবর্ধনা ঘিরে ক্রিকেটের নন্দনকাননে বসে চাঁদের হাট। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার, সিএবির অন্যান্যরা। 

মুখ্যমন্ত্রী বলেন, রিচা বাংলার গর্ব। মমতার কথায়, “রিচা (Richa Ghosh) ভালবাসা দিয়ে বাংলা-বিশ্ব জয় করবে। আরও আরও জয় করবে। মনের শক্তি সব থেকে মানসিক শক্তি। নিজের কাজ নিজেকে করে যেতে হবে। দুর্গমকে জয় করে সেই জায়গায় পৌঁছাতে হবে। লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে।“ এর পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথার সূত্র ধরে মমতা বলেন, আমিও চাই রিচা একনম্বর (ক্যাপ্টেন) হোক। আর কিছু বলছি না।“ 

রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মান বঙ্গভূষণ তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশে সাম্মানিক ডিএসপি পদে রিচাকে নিয়োগ করা হয়। রাজ্য তরফে উত্তরীয় ও সোনার চেন দেওয়া হয়। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রিচাকে সংবর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। রেপ্লিকাটি উপহার স্বরূপ রিচার হাতে দেন মুখ্যমন্ত্রী।  

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...