Thursday, May 14, 2026

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

Date:

Share post:

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঞ্চে উপস্থিত CAB-র প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। তাঁর দিকে তাকিয়ে মমতা বলেন, ”আমি বড্ড ঠোঁটকাটা। সৌরভের ICC সভাপতি হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে থাকার কথা নয়।”

২০২২-এ সদ্য BCCI সভাপতি পদ ছেড়েছেন সৌরভ, সেই বছরই তাঁর ICC-র প্রেসিডেন্ট পদে বসার উজ্জ্বল সম্ভাবনা ছিল। মুখ্যমন্ত্রী নিজেও কেন্দ্রীয় সরকারকে সৌরভকে আইসিসিতে পাঠানোর অনুরোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত সেবার আইসিসির নির্বাচনে অংশ নেয়নি বিসিসিআই। সম্মতি না মেলায় আইসিসি-র চেয়ারম্যান পদে লড়তেই পারেননি বাংলার দাদা। তাঁর জায়গায় আইসিসির চেয়ারম্যান হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ছেলে জয় শাহ (Jay Shah)।

এদিন কারও নাম না করে মুখ্যমন্ত্রীব বলেন, “আমাদের বন্ধু আছে, শত্রুও আছে। সৌরভ দুঃখ পাবে। ও ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল। আমি বড্ড ঠোঁটকাটা। সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে থাকার কথা নয়।”

নাম না করলেও মমতা ICC-র সভাপতি জয় শাহকেই নিশানা করেছেন বলে মত রাজনৈতিক মহলের। তবে, মুখ্যমন্ত্রী নিশ্চিত আগামীতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসবেনই মহারাজ।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...