Wednesday, May 13, 2026

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

Date:

Share post:

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। কেন্দ্রের বিজেপি সরকার ও তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) যৌথ চক্রান্তে যাতে মতুয়াদের (Matua) দেশচ্যুত না হতে হয় তার লড়াই করতে গিয়ে এপর্যন্ত ৯ অনশনকারী অসুস্থ হয়ে পড়লেন। রবিবার এক অনশনকারী (hunger strike member) অসুস্থ হওয়ায় তাঁকে বনগাঁ (Bangaon) সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

২১ জন অনশনকারী এসআইআরের (SIR) প্রতিবাদে ঠাকুরনগরে (Thakurnagar) অনশনে বসেছেন। এঁরা মূলত মতুয়া দলপতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সংগঠনের দলপতিরা অনশনে অংশ নিয়েছেন। শুক্রবার রাত থেকে সেখানে অনশনকারীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনজন। শনিবারও একাধিক অনশনকারীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

রবিবার অনশন (hunger strike) মঞ্চে যোগ দিয়েছিলেন নদিয়ার (Nadia) রানাঘাটের বাসিন্দা নিতাই মণ্ডল। ৬৫ বছরের এই অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...