Thursday, May 14, 2026

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

Date:

Share post:

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব (৩৮)-কে পৃথিবী থেকে সরানোর লক্ষ্যে প্ল্যান করা হয়েছিল। স্ত্রীর ফোন থেকে নিজের এক বন্ধুকে ‘আই লাভ ইউ’ মেসেজও করেছিলেন তিনি। ষড়যন্ত্রের একদম শেষে পুলিশের (Police) কাছে গিয়ে স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করা ছিল প্ল্যান। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হল না। স্ত্রীকে খুনের (Wife Murder) অভিযোগে আপাতত গ্রেফতার করা হয়েছে সমীরকে।

গত মাসে স্ত্রী অঞ্জলিকে খুন করেন সমীর নামে এই ব্যক্তি। কিন্তু তারপর পুলিশের কাছে গিয়ে একাধিকবার নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আবেদন করতে থাকে। এদের দুই সন্তান, একজন পড়ে তৃতীয় শ্রেণিতে, অন্যজন পঞ্চম শ্রেণিতে। সমীর একটি গ্যারেজের মালিক। গত ২৬ অক্টোবর তিনি স্ত্রীকে নিজের ভাড়া নেওয়া একটি নতুন জায়গা দেখাতে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। সেখানে একটি লোহার চুল্লিও তৈরি করে রেখেছিলেন তিনি। স্ত্রীর দেহ (Body) সেখানে পুড়িয়ে নদীতে ছাই ফেলে দেন। পুলিশ সূত্রে খবর, সন্তানরা অন্য একটি গ্রামে আত্মীয়দের বাড়িতে ছুটি কাটাতে যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সমীর পুলিশের (Police) কাছে জানান তারই এক বন্ধুর সঙ্গে তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। এই তত্ত্ব সত্যি প্রমান করতে স্ত্রী অঞ্জলির ফোন থেকে ওই বন্ধুকে একটি ‘আই লাভ ইউ’ মেসেজ তিনি পাঠান। কিন্তু পুলিশের সন্দেহ হয় তখন যখন নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার বদলে সমীর বলে ফেলেন ‘ওর খুনিকে খুঁজে দিন।’ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্যের উপর নির্ভর করে অবশেষে গ্রেফতার করা হয়েছে সমীরকে। জেরায় নিজের দোষ স্বীকার করে তিনি জানান ‘দৃশ্যম’ সিনেমা দেখে তিনি এই খুনের ছক কষেন। এই ঘটনায় পুনের ওয়ারজে মালওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তের জন্য রাজগাদ পুলিশ স্টেশনে বিষয়টি স্থানান্তরিত করা হয়েছে।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...