Wednesday, May 6, 2026

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

Date:

Share post:

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় শুভমান গিল(Shubhaman Gill), মহাতারকা হলেও পুরানো সতীর্থকে ভুলে যাননি গিল। একদা পঞ্জাব(Punjab) দলের সতীর্থের সঙ্গে দেখা হতে হাসি-মজায় মেতে উঠলেন ভারত অধিনায়ক।

মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। কিন্ত অধিনায়ক নিজে এসেছিলেন অনুশীলনে। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাশেই ভবানীপুরের জার্সিতে বসে ছিলেন দুই ব্যক্তি। ইডেনে ভারতীয় দলের অনুশীলন থাকলেও অনেক স্থানীয় ক্রিকেটারই আসেন তা দেখতে। কিন্তু এই দুই ক্রিকেটারের মধ্যে একজন গীতাংশু খেরা।

একটা সময় পঞ্জাব দলে পাঁচ বছর গিলের সঙ্গে চুটিয়ে খেলেছেন গীতাংশু। সেখান থেকে জাতীয় দলে সুযোগ পান গিল, বাকিটা রূপকথা। কিন্তু গীতাংশুর ক্রিকেট জীবন সীমাবদ্ধ থাকে রঞ্জি-বিজয় হাজারেতেই। বর্তমানে জেসি মুখার্জি ট্রফিতে ভবানীপুরের হয়ে খেলতে এসেছেন।গিলের টানেই ছুটে আসেন ইডেনে।একদা সাজঘরের সতীর্থ আজ ভারত অধিনায়ক। অপেক্ষায় ছিলেন গিলের((Shubhaman Gill)) সঙ্গে দেখা হওয়ার।

অনুশীলন শেষে ক্লাব হাউস দিয়ে গিল বেরোনোর সময় দেখা হয়ে গেল পুরানো বন্ধুর সঙ্গে। গিল কিন্তু চিনতে ভুল করলেন না পুরানো সতীর্থকে, নিরাপত্তা-প্রটোকল পেরিয়ে জড়িয়ে ধরলেন বন্ধুকে। হাসি-মজায় মেতে উঠলেন দুই পঞ্জাব পুত্র। হয়ত খানিকক্ষণের কথা। কিন্ত তাতেই ফিরল অনেক পুরানো স্মৃতি।

একটা সময় পঞ্জাব দলে খুব কাছ থেকে গিলকে দেখেছেন গীতাংশু। তাঁর কথায়, গিলের সঙ্গে পাঁচ বছর একসঙ্গে খেলেছি। প্রথম যখন টিমে এসেছিল তখন থেকেই সবাই  বলত ও অনেক দূর যাবে। জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুব বেশি এখন পঞ্জাবের হয়ে খেলতে পারে না। কিন্তু গিল দারুন টিম ম্যান। সবার সঙ্গে দারুন মানিয়ে নেয়। মানুষ হিসাবেও খুব ভালো।

তারকা হওয়ার পরও গিল ভুলে যাননি তাঁকে, একদা সতীর্থের ব্যবহার মুগ্ধ করেছে গীতাংশুকেও।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...