Wednesday, May 6, 2026

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক কলকাতা পুলিশ। ইডেনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার লালবাজারে বৈঠক করেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে ছিলেন সিএবির  প্রতিনিধিরা। নিরাপত্তায় যাতে ফাঁক না থাকে তার জন্য সতর্ক পুলিশ। মঙ্গলবার গোটা ইডেন চত্তর পরিদর্শন করেন সিপি সহ মনোজ বর্মা(Manoj Varma) কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা।স্থানীয় পুলিশের পাশাপাশি স্পেশাল টাস্ক ফোর্স (STF)ও মোতায়েন করা হচ্ছে।

পরিদর্শন শেষে  মনোজ বর্মা বলেন, ক্রিকেটারদের পাশাপাশি ইডেনে খেলা দেখতে আসা সাধারণ মানুষদের নিরাপত্তাতে যাতে কোনও ফাঁক না থাকে তারজন্য সতর্ক আমরা।নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কলকাতা পুলিশের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছেন, “আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। দিল্লিতে বিস্ফোরণের কথা মাথায় রেখে, বিশেষ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে, কালীঘাট মন্দিরে পুজো দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার বিকেল চারটে ২০ নাগাদ গৌতম গম্ভীর তাঁর ব্যক্তিগত সহকারি গৌরব আরোরাকে সঙ্গে করে কালীঘাট মন্দিরে আসেন। ২০-২৫ মিনিটে পুজো দিয়ে তিনি বেরিয়ে যান। এর আগেও কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গম্ভীর।

 

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...