Tuesday, May 19, 2026

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

Date:

Share post:

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মধ্যেই ছুটির আবদার করলেন চায়নাম্যান। ইডেনেই কোচ গম্ভীরের কাছে ছুটির আবেদন করলেন কুলদীপ। ।

আসলে চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছেন কুলদীপ।ফলে ছুটি চাইছেন কুলদীপ। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নাও খেলতে পারেন কুলদীপ ।

এর আগেও বিয়ের পরিকল্পনা করেছিলেন কুলদীপ।। আইপিএল তখনও শেষ না হওয়ায় বিয়ের পরিকল্পনা সে সময় বাতিল করতে বাধ্য হন কুলদীপ।

কিন্তু এই মাসেই বিয়েটা সেরে নিতে চান বাঁহাতি স্পিনার। এ বার তাঁর ছুটি খুব প্রয়োজন।। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পরই বিয়ে সেরে ফেলতে চান। তাই ভারতীয় দলের ছুটির আবেদন করেছেন।

নভেম্বর মাসের শেষ সপ্তাহে তাঁকে ছুটি দিলে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন। ২২ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা , ‘কুলদীপের বিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। টিম ম্যানেজমেন্ট ওর ছুটির সংখ্যা দেখে তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

ইডেন টেস্টে ভারতের বিরুদ্ধে লাঞ্চের বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ১০৫/৩। বুমরাহ দুটি এবং কুলদীপ একটি উইকেট নিয়েছেন। মুন্ডার ২২, টনি জর্জি ১৫ রানে অপরাজিত আছেন ।

_

_

_

_

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...