Sunday, May 17, 2026

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

Date:

Share post:

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী করেই কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। রাতের দিকে দু-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস (Kolkata Temperature) । পশ্চিমের জেলাগুলিতে উষ্ণতা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গেও আগামী দুদিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের না হলেও রবিবার থেকে উর্ধ্বমুখী হতে পারে পারদ।

আলিপুর হাওয়া অফিস (Alipore weather department) জানিয়েছে উইকেন্ড পর্যন্ত রাজ্যজুড়ে জমিয়ে শীত উপভোগ করার সুযোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২- ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কোনও সক্রিয় সিস্টেম তৈরি হয়নি এবং পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় হিমেল হাওয়ায় দক্ষিণবঙ্গে পারদপতন অব্যাহত। উত্তরে রবিবার বিকেলের পর থেকে দু তিন ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। বেলা বাড়লে হালকা গরম অনুভূত হচ্ছে।

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...