Thursday, May 21, 2026

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

Date:

Share post:

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম ইন্ডিয়ার হারের নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথম টেস্ট ক্রিকেটের ধ্রুপদী সংস্করণ, এই ফর্ম্যাটে সাফল্য পাওয়ার প্রথম শর্তই হল ধৈর্য্য। কিন্ত ভারতীয় ব্যাটারদের দেখে মনে হল না এই পাঠটা গম্ভীর দিতে পেরেছেন। টি২০-র মেজাজে ব্যাটিং করার যেন পরিকল্পনা ছিল ঋষভদের। ফল যা হওয়ার তাই হল , চতুর্থ ইনিংসে ৯৩ রানেই অল আউট হল ভারত।

দ্বিতীয়ত, টেস্টে এখনও ব্যাটিং লাইন আপই তৈরি হয়নি।  বিরাট-রোহিত-পূজারাদের বিকল্প এখনও তৈরি হয়নি। বিশেষ করে মিডল অর্ডারে ধরে খেলার ব্যাটার নেই। ওপেনাররা দ্রুত আউট হলে দায়িত্ব বাড়ে মিডল অর্ডারের। কিন্তু ইডেনের দুই ইনিংসেই ব্যর্থ ভারতের মিডল অর্ডার। ফলে টপ অর্ডার ব্যর্থতা ঢাকতে পারল না মিডল অর্ডার।

অল রাউন্ডার খেলাতে গিয়ে বিশেষজ্ঞ ব্যাটার কম খেলান গম্ভীর। কিন্তু অক্ষর ব্যাটে বলে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। ফলে গম্ভীরের দল নির্বাচন নিয়েও প্রশ্ন থাকছে।

যদিও সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর বলেন, অক্ষরকে দোষ দেব না। ওর এপ্রোচ ঠিক ছিল। তখনও জিততে ৩০ রান দরকার ছিল। বাঁহাতি স্পিনার বল করছিল। তাই পরিস্থিতিতে অনুযায়ী বড় শট খেলতেই হতো।পন্থকে দোষ দিতে চাই না। এই ফরম্যাটে ও বিশ্বমানের ব্যাটসম্যান। মাঝে মাঝে স্বাভাবিক খেলাটা খেলতে দিতে হয়।

হারের হতাশার সঙ্গে বেশ কিছু লজ্জার রেকর্ডও গড়ল ভারত। দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানেই সমাপ্ত হয়েছিল ভারতের ইনিংস।

কইসঙ্গে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়— এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান ডিফেন্ড করেছিল তারা।

ইডেনে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC Points Table )পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ভারত। ২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও তিনটিতে হেরে গিয়েছে গম্ভীরের দল। ভারতের পয়েন্টের শতাংশের হার ৫৫.৫৬ থেকে নেমে ৫৪.১৭-তে পৌঁছেছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...