Saturday, May 23, 2026

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

Date:

Share post:

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। কলকাতা (Kolkata)-সাংহাই বিমান পরিষেবা চালুর পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দিল্লি (Delhi) ও সাংহাইয়ের মধ্যে বিমান চলাচল শুরু হবে। এছাড়া, মুম্বই (Mumbai) ও সাংহাই রুটেরও পরিকল্পনা চলছে। এই সিদ্ধান্তের পরে, এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন দিল্লি-সাংহাই পরিষেবা পুনরায় চালু করা একটি নতুন রুট তৈরির চেয়েও বেশি কঠিন। এটি দুটি প্রাচীন সভ্যতা এবং আধুনিক অর্থনৈতিক শক্তির মধ্যে একটি সেতুবন্ধন।

এয়ার ইন্ডিয়ার (Air India) প্রধান নির্বাহী কর্মকর্তা জানান “এয়ার ইন্ডিয়াতে, আমরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান করিডোরকে পুনরায় সংযুক্ত করতে পেরে আনন্দিত। এর ফলে যাত্রীদের ব্যবসা, বাণিজ্য, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং সংস্কৃতির উন্নতিসাধন তো হবেই এছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে ৷”

ভারত-চিনের মধ্যে দেশের মধ্যে ইন্ডিগোর কার্যক্রম আবার শুরু হওয়ার এক মাস পর এয়ার ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল। ২৬ অক্টোবর কলকাতা থেকে গুয়াংজুগামী একটি বিমানের মাধ্যমে উড়ান পরিষেবা শুরু হয়। প্রায় ২ সপ্তাহ পরে, দিল্লি থেকে একটি ফ্লাইট গুয়াংজুগায় যায়। পাঁচ বছর পর ইন্ডিগোর পরিষেবা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...