Saturday, May 23, 2026

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

Date:

Share post:

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও। কিন্তু দেশের অন্যতম ক্রিকেট আইকন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংও (Yuvraj Singh) নিসঙ্গতায় ভুগছেন, তাঁকে খাবার দেওয়ারও কেউ নেই!

বরাবরই বিতর্কিত মন্তব্য করেন  যোগরাজ(Yuvraj Singh)। এবার যুবরাজ সিং এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একই অভিযোগ করলেন। একাকিত্বের ভুগছেন তিনি।

সম্প্রতি যোগরাজ সিং বলেন, “আমি সন্ধ্যাবেলা একা বসে থাকি, বাড়িতে কেউ থাকে না। খাবারও থাকে না আমার কাছে, খাবারের জন্য আমি বাইেরের মানুষের উপর ভরসা করি। খিদে পেলে কেউ না কেউ আমার জন্য খাবার এনে দেয়।”

এখানেই থেমে না থেকে যোগরাজ আরও  বলেন, “‌আমার জীবনে সব পাওয়া হয়ে গিয়েছে। এবার ঈশ্বর যখন চাইবেন, তখন আমাকে সঙ্গে নিয়ে যাবেন।আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমি পরিবারের সবাইকে ভালবাসি। আমি কারও কাছে কিছু চাই না।”

যোগরাজ বলেন, “আমার  জীবনে এমন পরিস্থিতি এসেছিল যখন আমাকে সবাই ছেড়ে চলে যায়। যার জন্য আমি আমার পুরো জীবন–যৌবন উৎসর্গ করেছিলাম, তারা কি আমাকে ছেড়ে চলে যেতে পারে? পরে মনে হয়েছে, এটা হয়তো ঈশ্বরের লীলাখেলা।”

 

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...