Monday, March 23, 2026

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর দত্তর জন্মবার্ষিকী। বিপ্লবী বটুকেশ্বর দত্তর জন্ম দিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)।

ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বটুকেশ্বর, ভগৎ সিং। পরিকল্পনা করেই নয়া দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেছিলেন এই দুজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee) সমাজমাধ্যমে লিখেছেন, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিবসলে সশ্রদ্ধ প্রণাম।

প্রসঙ্গত, ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের জন্য বটুকেশ্বর দত্তকে লাহোর জেলে এবং ভগৎ সিংকে মিয়াওয়ালী জেলে বন্দী রাখা হয়। ভগত সিংকে লাহোর গণহত্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে জেলেও নরক যন্ত্রনা ভোগ করেছিলেন বটুকেশ্বর দত্ত। ভারতীয় বন্দিদের সঙ্গে চলত অমানবিক ব্যবহার। জেল থেকে ছাড়া পাওয়ার পর বটুকেশ্বর তখন টিউবারকিউলোসিলস আক্রান্ত। কিন্তু এর মধ্যেই বটুকেশ্বর যোগ দেন ‘৪২ -এর ‘ভার‍ত ছাড়ো’ আন্দোলনে। সেই প্রেক্ষাপটে তিনি আরও একবার জেলবন্দি হন।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...