Sunday, March 22, 2026

অশোকনগরে কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Date:

Share post:

প্লাইউড কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashokenagar)। প্লাইউড তৈরিতে দাহ্য পদার্থ ব্যবহার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই একটি পেট্রোল পাম্প (petrol pump) থাকায় আগুন নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টায় চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনে।

অশোকনগরের তালসা এলাকায় একটি প্লাইউডের (plywood) কারখানায় মঙ্গলবার দুপুরে আচমকাই আগুন লেগে যায়। সেই সময়ে কারখানার কর্মীরা কাজ করছিলেন। তাঁদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।

আরও পড়ুন : ১০০ দিনের কাজ শুরু না-হওয়ায় আদালতের দ্বারস্থ খেতমজুর ইউনিয়ন

তালসার প্লাইউড কারখানায় আগুন লাগার ঘটনায় কেউ হতাহতের কোনও খবর নেই। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা আগুন নেভানোর চেষ্টা চালায়। তা সত্ত্বেও বিকালে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। যা নিয়ন্ত্রণে তৎপর দমকল বিভাগ। তবে পেট্রোল পাম্পে আগুন ছড়ানো থেকে রক্ষা করা গিয়েছে।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...