Tuesday, March 10, 2026

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

Date:

Share post:

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির বিয়ে বাড়ির মঞ্চে। দুই সুপারস্টার শুধু যে স্টারডম ভুলে সাধারণ মানুষের মতো উচ্ছ্বাসে মাতলেন তা নয় সলমনের বিখ্যাত ‘ও ও জানে জানা’ নাচের সিগনেচার স্টেপ অবিকল নকল করে নেটপাড়ার মন জিতলেন বলিউড বাদশা। যেভাবে শাহরুখ খান (Shahrukh Khan)তাঁর সতীর্থের স্টাইল হুবহু ফুটিয়ে তুলেছেন তাতে মজেছেন অনুরাগীরা। গত শতকের শেষদিকে এই গানে শার্টলেস সলমন খানের (Salman Khan)স্টেপ মুগ্ধ করেছিল সকলকে। বলিউডের ‘টাইগার’ নিজেও অবশ্য পারফর্ম করেছেন। যুগলবন্দি মুহূর্তেই ভাইরাল সমাজমাধ্যমে।

সালটা ১৯৯৮, ওই বছর একদিকে সলমন করেন ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’। অন্যদিকে মুক্তি পায় শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’। বলাইবাহুল্য কিং খানের এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন বটে। এখানেও অতিথি শিল্পী হিসেবে ভাইজান ছিলেন। বলিউডের দুই খানের বন্ধুত্ব বরাবরই নজর কাড়ে। দুই সুপারস্টার শাহরুখ এবং সলমন গত দুই দশক ধরে ভক্তদের মনে রাজত্ব করে আসছেন। তাই যখনই এই দুই তারকা একই ফ্রেমে ধরা দেন, ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে। এবারেও ব্যাতিক্রম হয়নি। কয়েক মাস আগেই সৌদি আরবের জয় ফোরামে শাহরুখ, সালমান এবং আমির খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। দিল্লির অনুষ্ঠানে শাহরুখ প্রথমে নিজের এক গানে পারফর্ম করেন এবং পোজ দিয়ে ভক্তদের মাতিয়ে দেন। এরপরই সলমনের সঙ্গেই তাঁর গানে নেচে ওঠেন।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে...