Wednesday, June 24, 2026

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার মামলায় শুনানিতে শর্ত সাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। সোমবারেই বিচারপতি জানিয়েছিলেন বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে জামিন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। ইডি মামলায় জামিন আগেই মিলেছিল এবার CBI মামলায় শর্তসাপেক্ষে জামিন মিলতেই প্রায় দুবছর পর জেলমুক্তিতে আপাতত আর কোনও বাধা রইল না কল্যাণময়ের।

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলে নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল, তাতে কল্যাণময়ের যোগ রয়েছে বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থা। ওই সময়ে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৬ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। সেই বছরেই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। অনিয়মের অভিযোগেই ২০১৬ সালের প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তার আগে অবশ্য ইডি ও সিবিআই দুজনের হাতেই গ্রেফতার হন কল্যাণময়। আর্থিক তছরুপের অভিযোগে ইডি গ্রেফতারি থেকে আগেই জামিন পেয়েছিলেন। এরপর CBI মামলা থেকে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার সেই মামলায় আদালত জানায় তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় অভিযুক্তকে সাহায্য করতে হবে। তদন্তকারীদের না জানিয়ে তিনি কোথাও যেতে পারবেন না। তাঁর মোবাইল ফোন নম্বরটিও জমা রাখতে হবে। মামলার সঙ্গে জড়িত কাউকে প্রভাবিত করতে পারবেন না পর্ষদের প্রাক্তন সভাপতি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...