Tuesday, June 16, 2026

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

Date:

Share post:

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বহু আগেই মানিকের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছিল। অনুমোদন পাওয়ায় মানিকের বিরুদ্ধে চার্জগঠন করা যাবে।

গত ৩ অক্টোবর মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোর্টে চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ও নলহাটির প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বিরুদ্ধেও চার্জশিট জমা পড়ে। কিন্তু সাংবিধানিক নিয়ম মেনে সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করতে গেলে রাজ্যপালের অনুমতির প্রয়োজন। এর আগে রাজ্যপাল একযোগে মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেন।

নিয়োগ মামলা নিয়ে অভিযোগের কারণে মানিক আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ ছাড়েন। পরে গ্রেফতার করে সিবিআই। এখন জামিনে মুক্ত।

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...