Saturday, May 23, 2026

যাতায়াতের আগে জেনে নিন: ডিসেম্বর-মার্চে ২৪টি ট্রেন বাতিল! প্রকাশ রেলের পূর্ণ তালিকা

Date:

Share post:

জাঁকিয়ে শীতের মরশুম এগিয়ে আসছে। আর সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপটের আশঙ্কা। কমতে থাকা দৃশ্যমানতার কারণে নিরাপদ ও সুগম ট্রেন চলাচল নিশ্চিত করতে উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনের ফ্রিকোয়েন্সি কমানো হচ্ছে। লক্ষ্য—উত্তর ও পূর্ব ভারতে শীতকালে কুয়াশাজনিত সমস্যায় সময়ানুবর্তিতা, নিরাপত্তা ও পরিচালন দক্ষতা বজায় রাখা।

বাতিল করা হয়েছে ডিব্রুগড়–চণ্ডীগড় এক্সপ্রেস (১৫৯০৩) এবং ফেরৎযাত্রার ১৫৯০৪ নম্বর ট্রেন নির্দিষ্ট সময়ের জন্য। একই সময়সীমায় কামাখ্যা–গয়া এক্সপ্রেস (১৫৬২০/১৫৬১৯), কামাখ্যা–আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস (১৫৬২১/১৫৬২২)-এর পরিষেবাও বাতিল থাকবে।

নর্থ–ইস্ট এক্সপ্রেস (১২৫০৫/১২৫০৬) নির্দিষ্ট সপ্তাহের দিনগুলিতে বাতিল হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩/১৫৪৮৪) এবং এনজেপি–নিউ দিল্লি এক্সপ্রেস (১২৫২৩/১২৫২৪)–এর পরিষেবাও বাতিল থাকবে নির্দিষ্ট দিন অনুযায়ী।

ডিব্রুগড়–লালগড় অবধ আসাম এক্সপ্রেস (১৫৯০৯/১৫৯১০) ডিসেম্বরে শুরু হয়ে মার্চ পর্যন্ত সপ্তাহের নির্দিষ্ট দিনে বাতিল থাকবে। উত্তর–পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ট্রেন বাতিল এবং ফ্রিকোয়েন্সি হ্রাস সম্পর্কিত সব তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট, এনটিইএস এবং এনএফ রেলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রীদের পরামর্শ, যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের আপডেট অবশ্যই জেনে নিন।

আরও পড়ুন- RG Kar কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তেই আস্থা! চিকিৎসকদের রক্ষাকবচের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...