Wednesday, May 6, 2026

RG Kar কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তেই আস্থা! চিকিৎসকদের রক্ষাকবচের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে কলকাতা পুলিশের উপরেই পূর্ণ আস্থা রাখল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা পুলিশ নিজের মতো তদন্ত করছে—এই প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত।

শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী দাবি করেন, কলকাতা পুলিশ চিকিৎসকদের হেনস্থা করছে, তাই তাঁদের রক্ষাকবচ দেওয়া প্রয়োজন। কিন্তু ওই অভিযোগ খারিজ করে দেয় বেঞ্চ। বিচারপতি সুন্দ্রেশ বলেন, এই ধরনের রক্ষাকবচ দিলে তা সরাসরি পুলিশের অধিকারে হস্তক্ষেপ বলে মনে হবে, যা আদালত করতে পারে না।

বেঞ্চের পর্যবেক্ষণ, টুকরো টুকরো অভিযোগের ভিত্তিতে কলকাতায় কী হচ্ছে তা নিয়ে নিয়মিত নজরদারি চালানো সম্ভব নয়। পুলিশের অধিকার আছে সমন জারি করে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার। কোনও মামলায় এই ধরনের পূর্ণ সুরক্ষা দেওয়া যায় না। এছাড়া বিচারপতিরা জানান, কলকাতা হাইকোর্ট প্রয়োজন মনে করলে এই বিষয়ে নজরদারি করতে পারে। প্রয়োজনে মামলাটি হাইকোর্টে স্থানান্তরিতও করা হতে পারে বলে ইঙ্গিত দেয় বেঞ্চ। আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে কোন কোন মামলার শুনানি চলছে, তার বিস্তারিত তালিকা বুধবারই চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন- বড় সাফল্য কলকাতা পুলিশের! ৭৯ লক্ষের সাইবার প্রতারণায় রাজকোট থেকে গ্রেফতার ৩

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...