Friday, May 1, 2026

আতঙ্কের নাম এসআইআর! রেললাইনে ঝাঁপ বৃদ্ধের, কাটা গেল পা

Date:

Share post:

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায়। ভোটার তালিকায় নাম নেই জানার পর থেকেই আতঙ্কে ছিলেন বৃদ্ধ। বুধবার রাতে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি! বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর একটি পা কাটা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আহতের নাম অশোক সর্দার (Ashok sardar)। কামারহাটি পুরসভার (kamarhati municipality) প্রফুল্ল নগর লো ল্যান্ডের দীর্ঘদিনের বাসিন্দা তিনি। পেশায় রিকশাচালক।

SIR আতঙ্কে এখনও পর্যন্ত বাংলায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। অনেকে অসুস্থ ও আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঠিক যেমন অবস্থা গুরুতর আহত অশোক সর্দারের। আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ভর্তি তিনি। একটি পা বাদ দিতে হয়েছে। অবস্থা রীতিমতো সঙ্কটজনক।

২০০২-এর ভোটার তালিকায় নাম ছিল না বছর ৬৩-র অশোক সর্দার এবং তাঁর স্ত্রীর। তা জানার পর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল বৃদ্ধের মনে। দেশ থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে না তো? এই আশঙ্কায় শেষে কাল ডেকে আনল। যার পরিণতি হল মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

তড়িঘড়ি বাংলায় এসআইআর করতে গিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছে বিজেপি ও নির্বাচন কমিশন (ECI)। নির্ধারিত দুই মাসের মধ্যে এসআইআরের কাজ শেষ করতে গিয়ে বিএলওদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। যার ফলে বিএলওরাও আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। মুখ্যমন্ত্রী এইসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে ইতিমধ্যেই জানিয়েছেন, অপরিকল্পিত এসআইআর বন্ধ হোক। এভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না।

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...