Tuesday, May 26, 2026

বনগাঁয় ৬ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ৬ তৃণমূল কংগ্রেস (TMC) কাউন্সিলরের বাড়িতে হামলা। রাতের অন্ধকারে গুলি বোমা ছোড়ার অভিযোগ। আতঙ্কিত কাউন্সিলররা। ১,২,৮,৯,১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর। তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিষয়টিকে ঘিরে দলের শীর্ষ নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন কাউন্সিলররা।

চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই সংক্রান্ত সমস্যা জেরে তাঁদের উপর এই আক্রমণ বলে আশঙ্কা করছেন কাউন্সিলররা। ঘটনায় কেউ গুরুতর আহত হন নি। ভয় দেখানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান পুলিশের। প্রথমে বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, তারপর বোমা ও গুলি চালানো হয়। এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...