Sunday, May 24, 2026

গিলের পরিবর্তে খেলবেন কে? গুয়াহাটিতে দুই দলের প্রতিপক্ষ ‘সময়’

Date:

Share post:

কলকাতায় হারের পর এবার ভারতীয় দলের মিশন গুয়াহাটি। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে সম্ভবত খেলতে পারবেন না শুভমান গিল (Subhaman Gill)। তাঁকে নিয়ে অতিরিক্তি ঝুঁকি নিতে রাজী নয় টিম ম্যানেজমেন্ট।

গিল খেলতে না  পারলে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ইডেন টেস্টে অর্ধেকটা সময় পন্থই নেতৃত্ব দিয়েছিলেন। তবে গিলের পরিবর্ত ক্রিকেটার কে হবেন?  গিলের (Subhaman Gill) পরিবর্তে খেলার দৌড়ে এগিয়ে আছেন সাই সুদর্শন। তিন নম্বরে তাঁকেই  নামানোর চিন্তা ভাবনা করছে থিঙ্ক ট্যাঙ্ক।ইংল্যান্ড সফরে ভালো খেলেছিলেন সাই সুদর্শন। ফলে  তাঁকেই সুযোগ দিতে পারেন গৌতম গম্ভীর।

সংবাদ সংস্থা সূত্রের খবর, গিলের পুরো সু্স্থ  হতে ১০ দিন সময় লাগবে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  একদিনের সিরিজে খেলা নিয়েও সংশয় আছে।  একদিনের সিরিজ নিয়ে এখন খুব একটা ভাবছে না টিম ম্যানেজমেন্ট।  টি২০ সিরিজের আগে গিলকে পুরো সুস্থ করাই লক্ষ্য থিঙ্ক ট্যাঙ্কের।

০-১ ফলে পিছিয়ে থেকেই গুয়াহাটিতে খেলতে নামছে ভারত। তবে গুয়াহাটিতে দুই দলের যৌথ প্রতিপক্ষ সময়। কারণ আসন্ন টেস্টে সময়ের বদল ঘটছে। গুয়াহাটিতে ১১ টায় চা পানের বিরতি হবে। লাঞ্চ হবে ১.২০ মিনিটে। ফলে বদলে যাওয়া সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে দুই দলকেই।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...