Tuesday, March 24, 2026

কমনওয়েলথে সোনা জয় থেকে বিহারের মন্ত্রী, লক্ষ্যভেদে সফল শ্রেয়সী

Date:

Share post:

বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। মন্ত্রিসভা গঠনে চমক দিলেন নীতীশ। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদ শ্রেয়সী সিংকে (Shreyasi Singh) যুক্ত করলেন নিজের মন্ত্রিসভায়।

রাজনৈতিক পরিবেশেই বেড়ে উঠা শ্রেয়সীর (Shreyasi Singh)। কিন্তু পেশাদার রাজনীতিবিদ হওয়া জীবনে একমাত্র লক্ষ্য ছিল না। নিজের লক্ষ্য স্থির করেন শ্যুটিং রেঞ্চে। খুব অল্প বয়স থেকেই রাইফেলের তালিম নেওয়া শুরু। ডাবল ট্র্যাপ শুটিংয়ে পারদর্শী শ্রেয়সীর ঝুলিতে আছে দুটি কমনওয়েলথ পদক। ২০১৪ সালে রুপো জেতার পর ২০১৮ সালে সোনার স্বপ্ন পূরণ করেন শ্রেয়সী। ২০২৪ সালে অলিম্পিক্সে অংশগ্রহণ করেন বিহারের প্রথম প্রতিযোগিনী হিসাবে।

বাবা দিগ্বিজয় সিং ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, মা পুতুল কুমারী গৌধরী কেন্দ্রের প্রাক্তন সাংসদ। তাদের কন্যা শ্রেয়সী সদ্য বিহার বিধানসভা নির্বাচনে জামুই কেন্দ্র থেকে জিতেছেন। ভোটে জিতেই হলেন মন্ত্রি। জেডিইউ-বিজেপির মন্ত্রিসভায় মহিলাদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই মতোই শ্রেয়সী পেলেন মন্ত্রী পদ।

ভোটে জয় অবশ্য শ্রেয়সীর প্রথম নয়, এর আগে ২০২০ সালের নির্বাচনে জামুই কেন্দ্র থেকে আরজেডি প্রার্থী বিজয় প্রকাশকে ৪১ হাজার ভোটে হারান, এবার একই কেন্দ্রে ব্যবধান আরও বাড়ালেন। দ্বিতীয়বার বিধায়ক হয়েই মন্ত্রী হলেন শ্রেয়সী। শুধু খেলাধুলা বা রাজনীতি নয় একইসঙ্গে অভিনয়ও করেন শ্রেয়সী।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...