Saturday, May 23, 2026

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

Date:

Share post:

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা ভবন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র দফতর, কলকাতা প্রেস ক্লাব এবং ইউনিসেফের কলকাতা অফিস— সবক’টিই সোমবার সন্ধ্যায় নীল আলোকসজ্জায় বিশেষ সাজে সেজে ওঠে। শিশুদের অধিকার, স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখেই এই আয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ।

এ বছর ‘মাই ডে. মাই রাইটস’— শিশুদের নিজেদের দাবি, চাওয়া-পাওয়া ও অধিকারের কথা তুলে ধরার বার্তা এবং ‘দ্য চাইল্ড ইন মি. মাই প্রমিস টু চিলড্রেন’— প্রাপ্তবয়স্কদের শিশুদের প্রতি প্রতিশ্রুতির গুরুত্বের ওপর জোর দিয়ে বিশ্ব শিশু দিবসের কর্মসূচি সাজিয়েছে সংস্থাটি। নীল আলোকে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের নিজেদের শৈশব স্মরণ করা এবং শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি নবায়নের আহ্বানও জানানো হচ্ছে।

ইউনিসেফ পশ্চিমবঙ্গের প্রধান ডঃ মঞ্জুর হোসেন বলেন, ‘‘এই আলোকসজ্জা সাধারণ মানুষের মনে কৌতূহল জাগাবে এবং শান্তি, সমতা, নিরাপত্তা, মর্যাদা ও অন্তর্ভুক্তির পরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সামনে আনবে।’’ তাঁর বক্তব্য, এই উদ্যোগ শিশুদের অধিকারকে আরও শক্তিশালী করে পূর্ণ সম্ভাবনায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টার অংশ।

দিনের কর্মসূচির অংশ হিসেবে ইউনিসেফ পশ্চিমবঙ্গ বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ বৈঠকেরও আয়োজন করে। ভবিষ্যতে শিশুদের উন্নত অধিকার, সুরক্ষা ও সুযোগ বাড়ানোর লক্ষ্যে যৌথভাবে কাজ করার পরিকল্পনাই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ইউনিসেফের তরফে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সংস্থার সেরা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, দক্ষতা বৃদ্ধি, জ্ঞান আদান-প্রদান এবং নানা উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে এই নীল আলোকসজ্জা যেন শহরবাসীকে এক নতুন বার্তা দিল— শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণের।

আরও পড়ুন- কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...