Tuesday, May 26, 2026

চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে না রাজনীতিকরা। সেই তালিকায় এবার জুড়ল ভূমিকম্প (earthquake)। রাজ্যে যখন ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজনীতির পারদ চড়েই রয়েছে, সেই পরিস্থিতিতে শুক্রবার পূর্ব ভারতে অনুভূত ভূমিকম্প নিয়েও উত্তাপ বাড়াতে ছাড়ল না রাজ্যের প্রধান দুই রাজনৈতিক  দল – তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। একদিকে বিজেপির খোঁচা, অন্যদিকে তৃণমূলের সপাট উত্তরে সরগরম রাজ্য রাজনীতি।

শুক্রবার সকালে বাংলাদেশের (Bangladesh) ঘোড়াশাল এলাকায় অনুভূত ভূমিকম্পে কেঁপে ওঠে শহর কলকাতাসহ বাংলার বিস্তীর্ণ এলাকা। এরপরই বিজেপি প্রথম তা নিয়ে রাজনীতি শুরু করে। কার্যত তারা প্রমাণ করার চেষ্টা করে প্রাকৃতিক বিপর্যয়ও যেন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, যেভাবে তাঁদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। সোশ্যাল মিডিয়া (social media) হ্যান্ডেলে লেখা হয়, বাংলায় এই মাত্র অনুভূত হল ভূমিকম্প। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি এসআইআর-এর ফল?

পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের তরফে উত্তরে জানানো হয়, আসলে এটা বঙ্গ বিজেপির (BJP West Bengal) পায়ের তলার মাটির কেঁপে ওঠা, কারণ তাঁরা ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট দেখতে পাচ্ছে।

আরও পড়ুন : পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

যে কোনও ইস্যুতে রাজনীতি দেখতে পাওয়া বিজেপিকে তৃণমূলের তরফ থেকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয় বিখ্যাত বাংলা প্রবাদ – চোরের মন পুলিশ পুলিশ। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, আর চিন্তা করবেন না, দিল্লির জমিদাররাও এটা মিস করবে না। এই কম্পনের ঢেউ (shockwave) তাঁদের কাছেও পৌঁছে যাবে।

Related articles

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...