Friday, June 19, 2026

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

Date:

Share post:

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড় মিনিট ধরে কম্পন অনুভূত হওয়ায় একাধিক জায়গায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়। সকাল ১০.০৮ নাগাদ এই কম্পন (earthquake) অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের (Bangladesh) ঘোড়াশাল হওয়ায় কম্পনের তীব্রতা বাংলায় খুব বেশি অনুভূত হয়নি। তবে আফটার শকের (after shock) জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০.০৮ মিনিট নাগাদ কোথাও প্রায় দেড় মিনিট, কোথাও নূন্যতম ৪ সেকেন্ডের কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার ঘোড়াশাল পুরসভা এলাকা। কম্পনের মাত্রা বাংলাদেশের হিসাব অনুযায়ী ৫.৭ ছিল। আবার মার্কিন ভূকম্প মাপন যন্ত্রে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভারতের রিখটার স্কেলে (Richter Scale) মাপ ছিল ৫.৭। ভূমিকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠ (earth surface) থেকে মাত্র ১০ কিমি গভীরে। ফলে যথেষ্ট বড় কম্পন অনুভূত হয় গোটা বাংলাদেশে।

তারই বড় প্রভাব পড়ে বাংলা, অসম (Assam), ত্রিপুরাসহ (Tripura) পূর্ব ভারতের বেশ কিছু এলাকায়। বাংলার কোচবিহার, বালুরঘাট থেকে কলকাতা শহরে প্রবল কম্পন অনুভূত হয়। বিভিন্ন এলাকায় বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। কলকাতায় সেক্টর ফাইভে (Sector- V) কম্পন অনুভূত হয় প্রবলভাবে। বিভিন্ন অফিসের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। এবং দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন, যাতে আফটার শকে কোনওভাবে ক্ষয়ক্ষতি না হয়, তা লক্ষ্য রেখে।

আরও পড়ুন : নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

অসম ও ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সবথেকে বেশি অনুভূত হয় ভূমিকম্প। দুই জেলায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে বাংলাদেশ বা ভারতের কোথাও ভূমিকম্পে কোনও প্রাণহানির বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...