Saturday, June 13, 2026

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

Date:

Share post:

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of Bengal) ভারী জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে (moisture) ঠেলে এগোতেই পারছে না বাংলার দিকে। ফের এক ঘূর্ণাবর্তের জেরে আপাতত গভীর নিম্নচাপ (depression) ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ বঙ্গে।

আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকে আবাহওয়ায় পরিবর্তন হবে। ইতিমধ্যেই বুধবার থেকে তাপমাত্রা বেড়েছে রাজ্যে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে পৌঁছেছে। আগামী দুইদিন এমনই তাপমাত্রা বজায় থাকবে।

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শনিবার নিম্নচাপে পরিণত হবে। তার জেরে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে প্রবেশ করছে। যার জেরেই বাড়ছে তাপমাত্রা। সোমবার সেই নিম্নচাপ (low pressure) গভীর নিম্নচাপে (depression) পরিণত হবে। তার জেরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

উত্তরের পাহাড়ি জেলা – দার্জিলিং, কালিম্পং-এ বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। উত্তরের জেলাগুলিতেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে শুক্র-শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...