Sunday, May 3, 2026

কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

Date:

Share post:

২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের পরিকল্পনার পাশাপাশি প্রশাসনিক স্তরেও জোর দেওয়া হচ্ছে পরিকাঠামো ও প্রযুক্তিগত প্রস্তুতিতে। সেই উদ্দেশ্যেই শনিবার নবান্নে জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যসচিব। সূত্রের খবর, আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে নির্বাচনী পরিকাঠামো, ইভিএম প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা।

ইভিএম সংক্রান্ত প্রথম স্তরের পরীক্ষণ (ফার্স্ট লেভেল চেকিং) হবে আগামী বুধবার, ২১ নভেম্বর। নিউ টাউনের তালকুটিরে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত থাকবেন কেন্দ্রের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভরতি। তাঁর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে পর্যালোচনা করবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, কর্মশালায় যোগ দিতে নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ই–সি–আই–এল)-এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি. সি. মণ্ডল আজ রাতেই কলকাতায় পৌঁছচ্ছেন।

কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন। নির্বাচনের আগে ইভিএম পরীক্ষণ, প্রযুক্তিগত পরিকাঠামো, লজিস্টিক, এবং নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের নির্বাচন প্রস্তুতি কতটা গতি পায়, এখন নজর সেদিকেই।

আরও পড়ুন – নামতে নামতে ১৪২ নম্বরে! মাঠের বাইরেও শুধুই হতাশা-লজ্জাই প্রাপ্তি ভারতীয় ফুটবলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...