Saturday, May 23, 2026

দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভয়াবহ ঘটনা! মাঝ আকাশে ভেঙে পড়ল ভরতীয় যুদ্ধবিমান তেজস

Date:

Share post:

এয়ার শো (Air Show) চলাকালীন ভয়াবহ ঘটনা। দুবাইয়ে (Dubai) মাঝ আকাশে ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধবিমান (Indian Fighter Jet) তেজস। শুক্রবার, ভারতীয় সময় বিকেল পৌনে চারটে নাগাদ দুবাইয়ে (Dubai)  একটি এয়ার শো-তে এই বিপর্যয় ঘটে। মাটিতে পড়েই বিস্ফোরণ ঘটে বিমানে। পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর।

বিশ্বের বৃহত্তম এয়ারশোগুলির মধ্যে একটি দুবাই এয়ারশো। এই বছর এটি ১৭ নভেম্বর শুরু হয়েছে এবং এটি ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। এদিন দুবাই এয়ার শোর শেষ বিকেলের ডেমো চলাকালীন ‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। ভারতীয় যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ে। ১৫০০ জনেরও বেশি দর্শক শো-টি দেখছিলেন। সাময়িকভাবে বন্ধ করে উদ্ধার অভিযান শুরু হয়। বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়।

‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি- ২টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ তেজস।

শুক্রবারের দুর্ঘটনা প্রসঙ্গে বায়ুসেনার তরফে স্বীকার করা হয়েছে। শেষ পাওয়া খবরে  পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। দুবছরে মধ্যে দ্বিতীয়বার ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান। গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল বিমান। সেই সময় দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট। কিন্তু এবার আর সেই সুযোগ হয়নি।

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...