Friday, June 12, 2026

কঠিন পরিস্থিতিতে নেতৃত্বে ভারপ্রাপ্ত অধিনায়ক, পিচ নিয়ে কী বললেন পন্থ?

Date:

Share post:

শনিবার থেকে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট।ইডেনে হারের জেরে সিরিজে ০-১ ফলে পিছিয়ে থেকে খেলতে নামবে ভারত। গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।

এই ম্যাচ জিততে না পারলে সিরিজে সমতা ফেরাতে পারবে না ভারত। ড্র করলেও সিরিজে হারতে হবে। ফলে কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে  হবে ঋষভ পন্থকে( Rishabh Pant)। ইডেনে পিচ নিয়ে প্রবল চর্চা হয়েছে। পছন্দের উইকেট পেয়েও জয় পায়নি ভারত। গুয়াহাটির পিচ নিয়ে ম্যাচের আগের দিন মুখ খুললেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক পন্থ( Rishabh Pant)।

প্রথমবার টেস্ট ম্যাচ হচ্ছে অসমে। এই প্রসঙ্গে পন্থ বলেছেন, আমরা জানি প্রথম টেস্ট হচ্ছে এই মাঠে। সকলের মধ্যে একটা আবেগ রয়েছে। পিচ(pitch) দেখে ভালোই মনে হচ্ছে। ব্যাটারদের জন্য সহায়তা থাকবে। পরের দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন।

সিরিজে পিছিয়ে থেকে খেলতে নামছে ভারতীয় দল। ফলে চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর। যদিও পন্থ বলেছেন, ‘‘আমরা সকলে জানি কী করে ক্রিকেট খেলতে হয়। মাঠে কেমন আচরণ করতে হয়। ইডেনে  আমরা ভালো খেলতে পারেনি, কিন্তু আমরা অতীত ভুলে আমরা সামনে এগোতে হবে। গুয়াহাটিতে জেতার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের করতে হবে। আমরা শুধু জয় নিয়েই ভাবতে চাইছি।’’

একটা ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা যে কঠিন তা মেনে নিলেন পন্থ। তাঁর কথায়, “তবে একটা ম্যাচ নেতৃত্ব দিতে পারা, কোনও অধিনায়কের জন্যই আদর্শ পরিস্থিতি নয়। মাঝেমধ্যে বড় ছবিটা নিয়ে ভাবলেও কোনও লাভ হয় না। তবে আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ এই সুযোগ দেওয়া জন্য। আমি বেশি কিছু ভাবতে চাই না। প্রথম টেস্টটা কঠিন ছিল। এই ম্যাচে জয়ের জন্য সেরাটা দেব।’’

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...