Saturday, May 2, 2026

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

Date:

Share post:

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ হল মাত্র ২ দিনে। অ্যাশেজ সিরিজের( Ashes) প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া Australia vs England। দ্বিতীয় দিনেই জয় তুলে নিল অজিরা।

টেস্ট না টি২০ পারথের ম্যাচ দেখে বোঝা দায়। প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিনে আগুনে পিচ পড়ল ১৩ উইকেট। কিন্তু ট্রাভিস হেডের(Travis Head) দুরন্ত ইনিংসে ভর করে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিল অজিরা। পারথে যে পিচে ব্যাটারদের দাঁড়ানোই কঠিন হয়ে উঠেছিল সেখানেই হেড ও লাবুশেন দুরন্ত পার্টনারশিপের জয় দিয়েই অ্যাশেজের শুভ সূচনা করল অজিরা।

মাত্র দুদিনেই শেষ অ্যাশেজের ( Ashes)প্রথম টেস্ট। চতুর্থ ইনিংসে ২০৫ রান তাড়া করতে নেমে ৬৯ বলে সেঞ্চুরি অজি ওপেনার ট্র্যাভিস হেডের (১২৩)। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট মিচেল স্টার্কের। আট উইকেটে টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অথচ দ্বিতীয় দিনের শুরুতেও সুবিধা জনক জায়গায় ছিল ইংল্যান্ড। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ১৩২ রানে।ফলে ৪০ রানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৪ রানে। জয়ের জন্য ২০৫ রান করার লক্ষ্য দাঁড়ায় অজিদের।

অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক একটা মাস্টারস্ট্রোক দেয় অস্ট্রেলিয়া। ওপেন করতে নামিয়ে দেয় হেডকে। আগুনে পিচে কুকড়ে থাকা নয় পাল্টা প্রতিআক্রমণে গিয়েই সফল অস্ট্রেলিয়া। ৮৩ বলে ১২৩ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন।ইংল্যান্ডের বাজবলকে গুড়িয়ে দিলেন। ১০৪ বছরের ইতিহাসে এই প্রথমবার অ্যাশেজের কোনও টেস্ট ম্যাচ শেষ হল দুই দিনে।

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...