Saturday, May 30, 2026

SIR ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি! সোমে বৈঠকে অভিষেক, মঙ্গলে মিছিলে নেত্রী 

Date:

Share post:

অপরিকল্পিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজ্য জুড়ে তীব্র ধোঁয়াশা ও আতঙ্ক অব্যাহত। বহু মানুষ নথিপত্রের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের মধ্যে। মাঠপর্যায়ে কাজ করা বিএলওদের উপরও বাড়ছে চাপ; সূত্রের খবর, অতিরিক্ত কাজের চাপে একাধিক কর্মী অসুস্থ হয়েছেন এবং কয়েকজনের মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার বনগাঁর চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া-মহলের মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং তাঁদের পাশে থাকার বার্তা দিতেই এই কর্মসূচি। পরে বনগাঁয় জনসভা করে এসআইআর-সংক্রান্ত অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী।

এদিকে সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-পরিস্থিতি পর্যালোচনা, সাংসদ-বিধায়কসহ বিভিন্ন স্তরের নেতাদের কাজের মূল্যায়ন—সব মিলিয়ে ১০ হাজারেরও বেশি নেতৃত্বকে নিয়ে হবে এই বৈঠক। এসআইআর–এর আবহে উত্তরবঙ্গ ও মতুয়া-অধ্যুষিত এলাকাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। সেই অনুযায়ী সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে এই বৈঠকে।

দলের শীর্ষ নেতৃত্বের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বিজেপি পরিকল্পিত চক্রান্ত করছে। তা রুখতেই তৃণমূল এখন সর্বোচ্চ সতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এই “মারণ এসআইআর প্রক্রিয়া” বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বনগাঁয় মিছিল ও সভার মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দেবেন বলেও জানিয়েছেন তিনি।

আগামী মঙ্গলবারের কর্মসূচিকে ঘিরে বনগাঁ জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত রুট পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসন। সভাস্থলের নিরাপত্তা বাড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।

এসআইআর ইস্যুতে প্রশাসনিক কড়াকড়ি, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং মানুষের উদ্বেগ—সব মিলিয়ে উত্তেজনার আবহেই মমতার বনগাঁ যাত্রা। এখন নজর থাকে, জনসভা থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী এবং সোমবারের ভার্চুয়াল বৈঠকে কী নির্দেশনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে বিশ্বকাপ জয় ভারতীয় মহিলাদের

_

 

_

 

_

 

_

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...