Thursday, June 25, 2026

শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে বিশ্বকাপ জয় ভারতীয় মহিলাদের

Date:

Share post:

কয়েক সপ্তাহের ব্যবধানে ফের বিশ্বজয় ভারতীয় মহিলাদের। নেপালকে ৭ উইকেটে হারিয়ে দৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ ( Blind T20 women’s World Cup) চ্যাম্পিয়ন হল ভারত।টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে বিশ্বকাপ।সপ্তাহ আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য একদিনের মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করে। এবার শারীরিক প্রতিকূলতাকে হারিয়ে ইতিহাস গড়লেন ১১ ভারতীয় মহিলা।

এই সাফল্য ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। অধিনায়ক দীপিকা টি  ও সহ-অধিনায়ক গঙ্গা কদম যে পারফরম্যান্স করেছে তা দৃষ্টান্ত। বেশিরভাগ ক্রিকেটারই গ্রামাঞ্চল থেকে উঠে এসেছেন। শারীরিক প্রতিবদ্ধকতার সঙ্গে ছিল আর্থিক প্রতিকূলতা। দরিদ্র পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের পক্ষে সাফল্য পাওয়া সহজ ছিল না। কিন্তু তাঁরা সাংস্কৃতিক ও পারিবারিক বাধা কাটিয়ে টিম ইন্ডিয়া হয়ে উঠে দেশকে বিশ্বকাপ এনে দিলেন।

রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক টিসি দীপিকা। ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানের বেশি তুলতে পারেনি নেপাল। ভারতের যমুনা রানি টুডু ও অণু কুমারীর শিকার ১ উইকেট। জবাবে মাত্র ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলের সর্বোচ্চ রান করেন ফুলা সারেন। তাঁর করা ২৭ বলে অপরাজিত ৪৪ রানই টার্নিং‌ পময়েন্ট। কে করুণা করেন ২৭ বলে ৪২ রান।অপরাজিতভাবেইদৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ (Blind T20 women’s World Cup)চ্যাম্পিয়ন হল ভারত।

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...