Tuesday, March 31, 2026

২৪ ঘণ্টা অতিক্রান্ত, সিইও দফতরে এখনও ধর্নায় বিএলওরা

Date:

Share post:

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে মাত্রাতিরিক্ত কাজের চাপে জেরবার বিএলওরা (BLO) সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান। কেটে গেছে ২৪ ঘণ্টা, এখনও সিইও (CEO) দফতরে ধর্নায় বিএলওদের একাংশ। তাঁরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যদিও অ্যাপয়েন্টমেন্ট না থাকার কারণে অতিরিক্ত সিইও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাতেও সমস্যা মেটেনি। পুলিশ তাঁদের উঠে যেতে অনুরোধ করলেও রাত পেরিয়ে সকাল পর্যন্ত একইভাবে অবস্থান বিক্ষোভে অনড় বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ১৩ জন। দুপুরেও ছবিটা বদলাইনি।কিছুক্ষণ আগে পুলিশ সিইও অফিসে ঢুকেছে বলে জানা গেছে। যতক্ষণ না CEO দেখা করছেন ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বুথ লেভেল অফিসারদের একাংশ।

 

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...