Saturday, June 20, 2026

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রণবীরের বিরুদ্ধে! দায়ের এফআইআর

Date:

Share post:

আবারও আইনি জটিলতায় রণবীর সিং (Ranveer Singh)। IFFI ২০২৫-র মতো আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘কান্তারা’ নিয়ে বেফাঁস মন্তব্য করায় বেঙ্গালুরুর এক আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত ২৭ ডিসেম্বর থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছিলেন। ২৩ জানুয়ারি আদালত বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশ স্টেশনকে এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়।

ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় রণবীর বিবৃতি জারি করে জানান, “শুধুমাত্র এই সিনেমার প্রচারের জন্য এমন করেছিলাম কাউকে অপমান করার জন্য নয়। আমি জানি একটা ছবি তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, আমি আমার দেশের প্রতিটি সংস্কৃতিকে গভীরভাবে সম্মান করি। আমার কাজে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী।” ক্ষমা চাওয়ার পরেও ঘটনাটি ধামাচাপা পড়েনি। আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

অভিনেতার বিরুদ্ধে হিন্দু ধর্মীয় অনুভূতি এবং উপকূলীয় কর্নাটকের চামুন্ডি দৈব ঐতিহ্যের অবমাননার অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬, ২৯৯ এবং ৩০২ – এর আওতাধীন মামলা দায়ের করা হয়েছে। বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল অভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, চামুন্ডি দৈব কর্নাটকের উপকূলীয় অঞ্চলের ঐশ্বরিক নারী শক্তির প্রতীক। দেবতাকে ভূত বলা গুরুতর অপরাধ, যা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...